
মোঃ রোমান হোসেন
ঢাকা সাভারে ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় পৌর থানা রোড‘বাগান বাড়ি রেস্টুরেন্ট’ এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক ওবায়দুর রহমান অভি । ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বিভিন্ন শপিংমলের সামনে নতুন করে কোন প্রকার হকার বসতে যাতে না পারে নব- কমিটির কাছে তারা এই আহবান জানান। সভাপতির বক্তব্যে ওবায়দুর রহমান অভি বলেন, “সাভারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে আমরা কল্যাণ সমিতি সর্বদা বদ্ধপরিকর। নব-নির্বাচিত নেতৃবৃন্দের সততা ও নিষ্ঠার মাধ্যমে সাভারের ব্যবসা খাত আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে বলেন তিনি।
এ সময় আলোচনা সভায় সমিতির নব-নির্বাচিত সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।