1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

২৫ বছর পূর্তি উদযাপনে ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৭ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাক ব্যাংক শাখার উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার বিকেল ৫টায় ভেড়ামারা ব্র্যাক ব্যাংক শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার জাহিদ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান সহ স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংক গ্রাহকসেবায় আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত, দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠার রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে অতিথিদের উপস্থিতিতে ২৫ বছর পূর্তির বিশেষ কেক কাটা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।