1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাঁঠালিয়াতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৪ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কাঠালিয়াতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা  প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাঁঠালিয়া উপজেলা  যৌথ আয়োজনে উপজেলা  পরিষদের সভাকক্ষে দিবসটির উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ মকবুল হোসেন উপজেলা নির্বাহী অফিসার । বিশেষ অতিথি ছিলেন, কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন
 স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাঁঠালিয়া উপজেলা  পল্লী উন্নয়ন কর্মকর্তা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য, পল্লী উন্নয়ন কার্যক্রমবিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়, অতিথিদের বক্তব্য এবং নির্বাচিত সুফলভোগীদের মাঝে গাছের চারা  বিতরণ করা হয়।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা  বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।
 সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তিনি বলেন, খাল খনন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, পরিবার কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ সফলভাবে উদযাপনে সহযোগিতার জন্য উপজেলা  প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাঁঠালিয়া  পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।
 বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা। উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।