1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আরিফুল হত্যার প্রতিবাদে রাজপথে ব্যাংকাররা, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৫ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

উত্তরা ব্যাংক পিএলসি গোপিনাথপুর শাখা কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রিন্সিপাল মোহাম্মদ আরিফুল ইসলাম এর নৃশংসা হত্যার প্রতিবাদে ১৫ জুলাই বুধবার সকাল সাড়ে এগারোটা সময় মতিঝিল উত্তরা ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ এমপ্লয়ীজ ফেডারেশন বি ১৯৬৩ আয়োজনে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বিডিবিএল ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আল আরাফা ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক এর বিসি এর সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, জিয়া পরিষদ ও অফিসার কল্যাণ সমিতির বিভিন্ন ব্যাংকের অফিসার নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন , মিছিলটি উত্তরা ব্যাংক প্রদান কার্যালয় সামনে থেকে শাপলা চত্বর হয়ে স্টুডিয়াম গেট হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে জনতা ব্যাংক প্রদান কার্যালয়ের সামনে এসে শেষ হয়, মানববন্ধনে বক্তারা বলেন, কসবায় ব্যাংকে কর্মরত অফিসারগণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে সেবা দিচ্ছেন। সদ্য খুন হওয়া আরিফুল ইসলাম দেশের অন্যপ্রান্ত জয়পুরহাট জেলা থেকে এসেছিলেন উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে অবস্থিত উত্তরা ব্যাংক পিএলসিতে চাকুরী করতে। বিতরণকৃত ব্যাংকের ঋনের টাকা পরিশোধের তাগাদা দেয়ায় তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ব্যাংকের পাওনা টাকা চাইলে ব্যাংক কর্মকর্তাগণ হামলার শিকার হলে নিরাপত্তা কিভাবে পাবো?বক্তারা উপজেলা প্রশাসন, রাষ্ট্র এবং এলাকাবাসীর নিকট নিজেদের নিরাপত্তা দাবী করেন।

উল্লেখ্য, ব্যাংকের ঋনের টাকা চাওয়ায় গত সোমবার সন্ধ্যায় কর্মস্থল গোপিনাথপুর ইউনিয়ন উত্তরা ব্যাংক শাখা থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করে আলী মিয়া (৪৫) নামে এক গ্রাহক। ব্যাংক কর্মকর্তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে কুমিল্লা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পরও কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। পরদিন ৭ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে শ্যামলীর সিটি ক্যাপ জেনারেল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ২:১৫ মিনিটে মারা যান ব্যাংক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। তার মৃত্যু খবরে পরিবার ও তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।