1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের পাশে প্রশাসক শওকত হোসেন সরকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৪ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকার প্রায় ৬০০ পরিবারের মাঝে শুকনো খাবার, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হাতিমারা এলাকায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে মুড়ি, চিড়া, গুড়, স্যালাইন ও বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরে স্থায়ী বন্যা না হলেও অপরিকল্পিতভাবে বাড়িঘর ও সড়ক নির্মাণের ফলে অনেক স্থানে ড্রেনের মুখ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার করা হয়েছে। এর ফলে ইতোমধ্যে অধিকাংশ স্থানের জমে থাকা পানি নেমে গেছে।
তিনি বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পানিবন্দি মানুষের পাশে থেকে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করছেন এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের মধ্যে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা হবে।

তিনি আরও জানান, গাজীপুর মহানগরীতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে বড় বড় মাস্টার ড্রেন প্রকল্পসহ একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের সময় দ্রুত খাদ্য ও জরুরি সহায়তা পাওয়ায় তাদের দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই কমবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।