1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় সাড়ে ১১ টন সরকারি চাল জব্দ

তারিকুল আলম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৯২ ০০ বার পড়া হয়েছে

 

তারিকুল আলম

 

 

সিরাজগঞ্জের কাজিপুরে দুটি গুদাম থেকে ১১ হাজার ৭৫০ কেজি সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মেঘাই এলাকা থেকে এ চাল জব্দ  করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল।

আদালত সূত্র জানায়, ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকে ৮ হাজার ১৮০ কেজি ও কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৩ হাজার ৫৭০ কেজি সরকারি চাল জব্দ করা হয়।

 

তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি চাল মজুদ করতেন। জব্দ করা এসব চালের বস্তাগুলোর গায়ে ‘খাদ্য অধিদফতর’ এবং ‘নেট ওজন ৩০ কেজি’ লেখা রয়েছে।

উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী সাংবাদিকদের জানান, দুটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ২৭০ বস্তা ও ৫০ কেজি ওজনের ৭৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যার মোট ওজন ১১ হাজার ৭৫০ কেজি৷ একই সঙ্গে গুদাম দুটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তারা মামলা দায়ের করবে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।