1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারের আন-নূর যুব মানবিক সংগঠন প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার সাভারের নামা গেন্ডা এলাকায় আন-নূর যুব মানবিক সংগঠন প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম

শুক্রবার( ২৯ আগস্ট) বিকেলে সাভার পৌর নামা গেন্ডা এলাকায় আন-নূর যুব মানবিক সংগঠন প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সাভারকে একটি মানবিক সুন্দর সাভার হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে যুব সমাজকে মাদকের সংস্পর্শ থেকে দুরে থাকতে হবে।
যুব সমাজের উদ্দেশ্যে এসময় বিএনপি নেতা খোরশেদ আলম বলেন তোমাদের বন্ধু-বান্ধব কেউ যদি মাদকাসক্ত হয় তাহলে তার কাছ থেকে নিজেকে দুরে সরিয়ে রাখতে হবে।

সাভারবাসির উদ্দেশ্যে তিনি বলেন এই সাভার আপনার আমার সকলের তাই সাভারকে সুন্দর একটি পরিচ্ছন্ন সুপরিকল্পিত সাভার গড়ে তুলতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা সবাই মিলে খেলাধুলা, শিক্ষা,পারস্পারিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ সামাজিক কর্মকান্ড সবকিছু মিলিয়ে একটি সুন্দর সাভার গড়তে চাই।

এই সাভারের প্রতিটি নাগরিক ছিনতাই মুক্ত,সন্ত্রাস মুক্ত,চাঁদাবাজ মুক্ত ও মাদক মুক্ত সুন্দর বসবাসযোগ্য একটি সাভার চায়। এমন একটি সাভার গড়ার জন্য আপনাদের যাকে মনে ধরে, যাকে দিয়ে সম্ভব আপনারা তার সাথেই থাকবেন। আমি যে সামাজিক কাজ গুলো করি বা যে কাজ গুলো করে যাচ্ছি আমার কাজ দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের সমর্থন চাই। আমি সাভারের মানুষের মন জয় করেই সাভারের মানুষের সেবক হতে চাই ইনশাআল্লাহ।

পরে প্রধান অতিথি মোঃ খোরশেদ আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।