1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মাদকমুক্ত সমাজ গড়তে গাজীপুরে ‘হাতিয়া সোসাইটি’র টারফে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯৫ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

 

 

 

গাজীপুরের টঙ্গীস্থ বনমালার ‘ট্রফি টার্ফ’ মাঠে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘হাতিয়া সোসাইটি’ আয়োজিত বিশেষ টার্ফ ফুটবল টুর্নামেন্ট। “নেশা ছেড়ে খেলা ধরো, মাদকমুক্ত সমাজ গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল এক জমজমাট প্রীতি ম্যাচ। এতে মুখোমুখি লড়াই করে গাজীপুরস্থ হাতিয়ার ব্যবসায়ী একাদশ এবং তামিরুল মিল্লাতে অধ্যয়নরত ছাত্র একাদশ।

 

টানটান উত্তেজনার এই ম্যাচে উভয় দলই তাদের নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন হাতিয়া সোসাইটির সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি দ্বীন মোহাম্মদ হান্নান। উক্ত আয়োজনে সম্মানিত অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আক্তার মটরস্-এর স্বত্বাধিকারী জনাব আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মিরাজ উদ্দিন, রীনা এ্যাগ্রোর স্বত্বাধিকারী জনাব নূর-ই জালাল স্বপন এবং বিজয় টিভির সাংবাদিক জনাব মোহাম্মদ আলী সীমান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন,

 

আমরা চাই আমাদের যুবসমাজ মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ুক। খেলাধুলাই পারে শরীর ও মনকে সতেজ রাখতে। হাতিয়া সোসাইটি আগামীতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখবে।” খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।