1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট  

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ ০০ বার পড়া হয়েছে

 

ভেড়ামারা থানা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ভেড়ামারা সরকারি পাইলট হাইস্কুলে পড়ুয়া সাবেক ছাত্রদের এসএসসি ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ভেড়ামারায় প্রথমবারের মতো দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২০০০-০৬ পাইলট স্কুলের সাবেক ৬টি ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নেবে।
গতকাল ২১শে ডিসেম্বর রবিবার ভেড়ামারার একটি রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিটি টিমের ক্যাপ্টেন,সহ-ক্যাপ্টেন, মেন্টর সহ সদস্যদের পরিচিত করে দেয়া হয়।

 

এছাড়াও খেলা পরিচালনার সাথে জড়িত পরিচালনা পরিষদের সদস্যদের নাম প্রকাশ করা হয়। খেলার সময় সূচিসহ বিভিন্ন দলের লোগো সম্বলিত জার্সিও প্রকাশ করা হয়।২৫ ডিসেম্বর সকাল ৮টায় ২০০২ ও ২০০৪ সালের ব্যাচের টিমের মাধ্যমে উদ্বোধন হবে ম্যাচটি। উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
২৬ তারিখ ফাইনাল অনুষ্ঠিত হবে।
এ সময় আরও উপস্থিত থাকবেন পাইলট হাই স্কুলের প্রবীণ শিক্ষক আজিম স্যার ও বিনোত স্যার। ভেড়ামারা কলেজের প্রিন্সিপাল আব্দুস সাত্তার ও ভেড়ামারা কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল স্যার।
লীগভিত্তিক এই টুর্নামেন্টে ২০০০ সালের ব্যাচের ক্যাপ্টেন হাসান,

২০০১ এর ক্যাপ্টেন শালুক,
২০০২ এরর ক্যাপ্টেন তাপস,
২০০৩ এর ক্যাপ্টেন শুভ,
২০০৪ এর ক্যাপ্টেন রাসেল,
২০০৫ এরর ক্যাপ্টেন লিখন।
অনুষ্ঠানে ২০০০-২০০৬ সালের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্রিয়াপ্রেমী  ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।