1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়া দেওয়ান ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

সাভারের আশুলিয়া পাড়াগ্রামে দেওয়ান ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপি’র কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা-১৯ ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

সোমবার (১৫ ডিসেম্বর) সোমবার বিকেলে, আশুলিয়া পাড়া গ্রাম ক্রীড়া সংঘ এর উদ্যোগে ও আশুলিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দেওয়ান ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সালাউদ্দিন বাবু বলেন

 

সাভার আশুলিয়া এলাকায় কোন প্রকার সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক কারবারি থাকবে না। এদের প্রতি জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে বলে বলেন তিনি।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ও দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব, (সাবেক ভাইস চেয়ারম্যান- সাভার উপজেলা।

সন্ধ্যায় অপর আরেকটি অনুষ্ঠানে আশুলিয়া পাড়াগ্রাম ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে দোয়া মাহফিলে অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা-১৯ ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা দোয়া কামনা করেন ।

এসময় বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।