1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসে ভূয়া ডাক্তার হুমায়ুনকে ১ লাখ টাকা জরিমানা

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ ০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের  সরকার ফার্মেসীর মালিক হুমায়ুন কবির নামে এক ভূয়া ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 রবিবার বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। জানা যায়, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বৈধ ডিগ্রি বা রেজিস্ট্রেশন ছাড়াই নিজেকে “ডাক্তার” পরিচয়ে পরিচিত করিয়ে মানুষের ভুয়া চিকিৎসা করে আসছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন রোগীকে স্যালাই পুশ,ইঞ্জেকশন, হায়ার এন্টিবায়োটিক দিতেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারা জানান, এমন প্রতারকের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। প্রশাসনের পদক্ষেপকে তারা প্রশংসনীয় হিসেবে দেখছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, “ভবিষ্যতেও এমন ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা চিকিৎসা-সেবার নামে প্রতারণা করছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।