1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে প্রধান শিক্ষক খেলাল ই রব্বানীকে হাতির পিঠে চড়ে বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ

 

রাজশাহী শিক্ষাবোর্ডের অন্যতম এবং নওগাঁ জেলার বার বার ১ম স্থান অধিকারী নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীকে হাতির পিঠে চড়ে বিদায় জানিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা। একজন প্রধান শিক্ষককে এইভাবে বিদায় জানানো দৃশ্য একনজর দেখতে রাস্তার দু’পার্শে হাজারো শিক্ষার্থী ও নারী পুরুষ ভিড় জমায়। ৬ সেপ্টেম্বর দুপুরে হাতির পিঠে চড়ে ৩৯ বছর শিক্ষকতা জীবনের ইতি টানেন প্রথিতযশা এই গুণি শিক্ষক। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে দাতা সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান পাঠশালাপতি এস এম খেলাল ই রব্বানীর বিদায় সংবর্ধনার শুভ সুচনা করা হয়।

 

পরে প্রাক্তন শিক্ষার্থী কলেজ শিক্ষক হারুন আল রশীদ ও মুমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সম্পাদক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুল গণি মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিন স্বপন, শরিফুল ইসলাম পুতুল, ওয়াসিফ আরাফাত অভি, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইফতি ইউসুফ সৌম্য, আবু সাইদ পলাশ, মানবসেবা’ সংগঠনের রাসেল মাহমুদ, শাকিল হোসেন প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক ছাড়াও সহকারি শিক্ষক খোরশেদা আক্তার, ফয়জুল ইসলাম, অসীম চন্দ্র কুন্ডু, রেজাউল করিম, অফিস সহকারি আব্দুস সাত্তারকে বিদায় সম্মাননা জানানো হয়। সবশেষে হাতির পিঠে চড়ে স্কুল গেট থেকে পুরো বাজার প্রদক্ষিণ শেষে প্রধান শিক্ষক খেলাল ই রব্বানীকে বাড়ীতে পৌছে দেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।