1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে রোইং ফেডারেশনের জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

তারিকুল আলম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম
রবিবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের একেএম শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশনের  উদ্যোগে সিরাজগঞ্জে জাতীয় পর্যায়ে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ  রোইং  ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছঃ নুরুন্নাহার বেগম,শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক  সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা.মোঃ রেয়াজুল ইসলাম, রোইং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ রবিউল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও ইয়াসির আরাফাত।

সভা সূত্র জানিয়েছেন, তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর তারিখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে আবহমান বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। তবে শাহজাদপুর উপজেলার যমুনা নদী ও উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর যে কোন একটিতে নিরাপদ স্থানে এই নৌকা বাইচ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ,পাবনা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলা অংশ গ্রহণ করবে।

প্রতিযোগিতা হবে তিন বিভাগে। সিরাজগঞ্জ ও পাবনা জেলা অংশ নিবেন পানশী নৌকা বিভাগে,টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলা অংশ নিবেন খেলনা নৌকা বিভাগে এবং চার জেলাই অংশ নিবেন কোষা নৌকা বিভাগে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।