1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বৃষ্টিস্নাত ডাকসু নির্বাচনে ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের সঙ্গে অ্যাডভোকেট মেহেদী হাসানের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃষ্টিস্নাত পরিবেশে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব হোসেন (রাকিব ভাই)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান।

সাক্ষাৎকালে তারা দেশের ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপট, ডাকসু নির্বাচনের তাৎপর্য এবং ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ছাত্রদল সভাপতি রাকিব হোসেন সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক আদর্শ ও নেতৃত্বে উদ্বুদ্ধ করাই ছাত্রদলের মূল লক্ষ্য।

এ সময় অ্যাডভোকেট মেহেদী হাসান ছাত্রদলের কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি তার নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট মেহেদী হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন—ছাত্র রাজনীতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবিচ্ছেদ্য অংশ। রাকিব ভাইয়ের মত সাহসী ও আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল আরও শক্তিশালী হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।

 

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা, যারা ছাত্রদলের কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।