1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নওগাঁ সদরের মধ্যদূর্গাপুরে ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৭ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ শান্ত খান

 

“চলো খেলায়, চলো জয়ে — খেলার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ সমাজ, আলোকিত প্রজন্ম” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ সদরের মধ্যদূর্গাপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মন্ডলপাড়া ফুটবল ক্লাবের আয়োজনে এবং মন্ডলপাড়া যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত এই খেলায় খেলোয়াড় ও দর্শকদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মাসুদ হাসান তুহিন। তিনি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বলেন— “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মধ্যদূর্গাপুর ঈদগাহ মাঠের সভাপতি আজাদ চৌধুরী।

আয়োজক মন্ডলপাড়া ফুটবল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ সমাজ গড়ে তোলাই তাদের উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।