1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায় স্কুল ছুটির পর পানিতে ডুবে আমির হামজা নামে এক শিশুর মৃত‍্যু

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ ০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
কুমিল্লার হোমনায় সহপাঠীদের সাথে আনন্দে উল্লাসে সপ্তাহের প্রথম দিন গিয়েছিলেন স্কুলে। দুপুরে ক্লাশ শেষে বিদ্যালয় ছুটি হলে বাড়ীতে না ফিরে সহপাঠীদের সাথেই বিদ্যালয় সংলগ্ন নদীতে গোসল করতে নেমে পরে কিন্তু নিয়তির নির্মমতায় নদীতেই ডুবে যায় ৬ বছর বয়সি শিশু আমির হামজা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর প্রাথমকি বিদ্যালয় সংলগ্ন নদীর ঘাটে এই ম*র্মান্তিক মৃ*ত্যু*র ঘটনা ঘটেছে।
নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদি প্রবাসী মোঃ মহিউদ্দিনের ছোট ছেলে ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
তথ‍্য সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বাড়ীতে না ফিরে তার খেলার সাথীদের সাথে নদীর ঘাটে যায়। এক পর্যায়ে তারা নদীতে নেমে গোসল করতে থাকে। এমন সময় নদী দিয়ে একটি ট্রলার এর ঢেউ এসে হঠাৎ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এসময় নদীর ঘাটে গোসল করতে থাকা মানুষজন হঠাৎ তাকে দেখতে না পেয়ে, খুঁজতে থাকে। কিছু সময় পর পানির বুদ বুদ দেখতে পেলে সেখান থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:রফিকুল ইসলাম পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহত শিশুটির দেহ হাসপাতাল থেকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।