1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রিয়া আক্তার, রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ ০০ বার পড়া হয়েছে
প্রিয়া আক্তার
রাজবাড়ীতে সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি অনিয়ম ও জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চন্দনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে চন্দনী ইউনিয়ন বাসীর উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়।
শুরুতেই অনুষ্ঠিত হয় মানববন্ধন। এসময় বক্ত দেন, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মুন্না, হারুণ অর রশিদ, জামাল মল্লিক, কামাল হোসেন, নাসিমা বেগম, শিউলী পারভীন, হাবু শেখ, মতিন শেখ, ফরহাদ শেখ। এসময় স্থানীয় দেড় শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচিত চেয়ারম্যান না থাকায় প্রশাসন উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেন। তবে তিনি তার দপ্তরের কর্মব্যস্ততায় পরিষদে ঠিকমতো আসতে পারেন না। এতে আমাদের বিভিন্ন সেবা পেতে বেশ অসুবিধায় পরতে হয়। আমরা পরিষদে একাধিকবার এসেও তার অনুপস্থিতির কারণে কাজ সম্পন্ন করতে পারি না।
তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) তৈয়বুর রহমান অফিস টাইমে পরিষদে অনুপস্থিত থাকেন। তিনি সপ্তাহের অধিকাংশ দিনেই পরিষদে আসেন না। অধিকাংশ সময়েই তার মোবাইলে কল করলে তিনি জানান তিনি পরিষদের কাজ করতে উপজেলায় আছেন, আসতে দেরি হবে। এছাড়াও তিনি ইউনিয়নের বাসিন্দাদের নাগরিক সেবা প্রদানে অনিয়ম-দুর্নীতি করেন। ঠিকমতো সেবা প্রদান না করে মানুষের হয়রানী করেন।
এসময় এই কর্মকর্তা অর্থের বিনিময় করে পরিষদের নাগরিক সেবা দেন বলেও অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগীরা।
মানববন্ধন শেষে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অভুযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান ও হুশিয়ারি দিতে দেখা যায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।