1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদলের তিন নেতা আটক

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ ০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২১সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ চান্দিনা কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,চান্দিনা পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো:ওয়ালী উল্লাহ,বেলাশ্বর গ্রাম, মৃত:মোহর আলীর ছেলে, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো: আলাউদ্দিন একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং পৌরসভার ৪নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মো:জাহাঙ্গীর,রমিজ উদ্দিনের ছেলে।
রাজধানীর বনানীস্থ আলীসা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো: রেজাউল করিম দরপত্রের মাধ্যমে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১চান্দিনা কার্যালয় থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল ক্রয় করেন। দুপুরে মালামাল নিয়ে ঢাকায় ফেরার প্রস্তুতি নিলে ওয়ালী উল্লাহ তাকে ফোন করে দলীয় পরিচয় দেন এবং মালামাল নিতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরবর্তীতে ম্যানেজারের ডাকে ওয়ালী উল্লাহ সহকর্মী আলাউদ্দিন ও জাহাঙ্গীরকে নিয়ে সমিতির স্টোররুমে প্রবেশ করেন। সেখানে তারা চাঁদার টাকা আদায়ের চেষ্টা করেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পে জানানো হলে মেজর মাহমুদের নেতৃত্বে যৌথবাহিনী দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিন জনকেই আটক করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।