1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দাউদকান্দিতে হাত পা বাধা অবস্থায় জীবিত একটি শিশু উদ্ধার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ ০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন কালাডুমুর এলাকার একটি ঝোপ থেকে আনুমানিক ৫ বছরের একজন মেয়ে শিশু ঐ এলাকার স্থায়ীবাসিন্দা মো:আকতার হোসেন রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ ঝোপের দিকে নজর গেলে,তখন ঐ শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হলে এলাকায় এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এই ঘটনা জানতে পেরে অনেক লোকজন একনজর দেখতে ভিড় জমায়।স্থানীয় বাসিন্দারা ঐ শিশুর সাথে কথা বলতে চেষ্টা করিলে মেয়ে শিশুটি কথা বলতে পারছেনা এবং তাহার পরিচয় বলতে পারছেনা।
স্থানীয়রা জানান,রাতে কে বা কারা এই শিশুটিকে কোথায় থেকে নিয়ে এসে কালাডুমুর এলাকায় হাত পা বেধে ঝোপে রেখে চলে যায়।সেখানে রাত্রের বৃষ্টিতে ভিজে অনেক অসুস্থ হয়ে পড়েছে। মেয়েটি অসুস্থার কারণে কথা বলতে পারছেনা।
২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৬ টার পর স্থানীয় লোকজন দেখে এই শিশুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়। তবে স্থানীয় বাসীন্দা দাউদকান্দি পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন। পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই মেয়ে শিশুটির পরিচয় নেওয়ার কাজ চলমান আছে।তারা জানিয়েছেন এই মেয়ে শিশুটিকে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে যারা দেখে থাকেন অথবা চিনে থাকেন তারা দাউদকান্দি কালাডুমুর এলাকায় অথবা থানায় যোগাযোগের আহবান জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।