1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায় চারটি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার-২

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ ০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
কুমিল্লার হোমনায় চারটি মাজার ও বসতঘরে আগুনসহ ভাঙচুরের ঘটনায় মামলা হওয়ার ৭২ ঘণ্টার পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আছাদপুর এলাকা থেকে মো. ইব্রাহিম ও মো. শহীদুল্লাহ নামের দুজনকে আটক করা হয়। তবে পুলিশের ভাষ্য, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আজ গ্রেফতারকৃত দুই ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ইব্রাহিম মোহাম্মদ আনু মিয়ার ছেলে এবং আব্দুল আউয়ালের ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করার কথা জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ হামলা হয়। এতে চারটি মাজার ভাঙচুর ও বসতঘরসহ অগ্নিসংযোগের শিকার হয়। ঘটনার দিন রাতে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ২২শ’ জনের বিরুদ্ধে মামলা করেন।
হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম রবিবার বিকেলে জানান, আমরা দুজন ব্যক্তিকে আটক করেছি, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে ৪টি মাজারে হামলা চালানো হয়েছে, মাজারগুলো হলো আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহের মাজার, আবদু শাহের মাজার, কালাই (কানু) শাহের মাজার ও হাওয়ালি শাহের মাজার। এদিকে খোদেদাউদপুর লেংটা শাহ মাজারে হামলা করে স্থানীয় তৌহিদ জনতা জানা যায়।
স্থানীয়রা জানান, কফিল উদ্দিন শাহের ছেলে আলেক শাহের নাতি মহসিনের বিরুদ্ধে গত বুধবার সকালে ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর উত্তেজনা ছড়ায়। প্রথমে মহসিনের বাড়িতে হামলা চালিয়ে কফিল উদ্দিন শাহের মাজার ভাঙচুর করা হয়। পরে দ্বিতীয় দফায় একটি টিনশেড ও দুটি টিনের বসতঘর ভেঙে অগ্নিসংযোগ করা হয়। পরে পর্যায়ক্রমে অন্য আরও ৪টি মাজারেও হামলা চালানো হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।