1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ ০০ বার পড়া হয়েছে

 

রতন কুমার ঘোষ

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মহিলাদের মাঝে মাসিক বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়।
বুধবার বিকেল ৪ টার সময় ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মহিলাদের মাসিক বরাদ্দকৃত চাউল দেওয়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

ভিডব্লিউবি কার্ডের আওতায় চাঁদগ্রাম ইউনিয়নে ১৯০ জন কে এই চাউল দেওয়া হবে। প্রতিজন মাসে ৩০ কেজি করে চাউল পাবে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, ভিডব্লিউবি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিডব্লিউবি কার্ডের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা হয় এবং সেটা যাচাই-বাছায় করে যারা প্রকৃত গরিব অসহায় পরিবার তাদেরকে এর আওতায় আনা হয়েছে এরই অংশ হিসেবে আজ প্রথম ভিডব্লিউবি’র কার্ডের মাধ্যমে ১৯০ জনকে চাউল বিতরণ করা হলো।

 

একজন ভিডব্লিউবি কার্ডধারী প্রতিমাসে ৩০ কেজি করে চাউল পাবে। এই চাউল একজন মহিলা দুই বছর ধরে পাবে। যে মহিলার নামে কার্ড হয়েছে সে নিজে এসে প্রতিমাসের চাউল ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে যেতে হবে। একজনের কার্ড অন্য জন নিয়ে আসলে তাকে চাউল দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও চাউল নিতে আসা গরিব অসহায় মহিলারা উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।