1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে লক্ষ্য করে গুলি

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ ০০ বার পড়া হয়েছে
শ্রী রতন কুমার ঘোষ
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের লাইনম্যানদের লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা তাজমল হোসেনের ছেলে আব্দুর রহিম(২৫) পিস্তল দিয়ে দু রাউন্ড গুলি করে বলে জানা যায়।
গত ২২শে সেপ্টেম্বর সোমবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ২৩ শে সেপ্টেম্বর  ভেড়ামারা থানায় একটি মামলা হয়েছে।
ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ জানায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুৎ এর অধীনে হিসাব নং-১০৬/২০৩০, আবাসিক শ্রেণীর মিটারে গত জুন-জুলাই-আগষ্ট-সেপ্টেম্বর ৪ মাস বিদ্যুৎ বিল পরিশোধ করে নাই। বার বার বিল পরিশোধের নোটিশও করা হয় তাকে।পরবর্তীতে নিয়মানুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে লাইনম্যান সোহাগ ও রাহুলের উপর ক্ষিপ্ত হয় তার ছেলে রহিম। এরপর সে ঘর থেকে অবৈধ আগ্নিয়াস্ত্র নিয়ে লাইনম্যানদের উদ্দেশ্যে  পরপর ২ রাউন্ড গুলি চালায়। এসময় রাহুল পালিয়ে গেলে, সোহাগকে ধরে অস্ত্রের বাট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে
খবর পেয়ে অফিসের লোকজন   তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমার অফিসের দুজন লাইনম্যানের উপরে মাধবপুরের আব্দুর রহিম নামের এক গ্রাহকের ছেলে ২ রাউন্ড গুলি করেছে।সোহাগ নামের একজনকে অস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত  করে রক্তাক্ত করেছে। এ বিষয়ে আমরা ভেড়ামারা থানা একটি মামলা করেছি।
 ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার বলেছেন, পল্লী বিদ্যুতের লাইনম্যানকে গুলি করার বিষয়টি আমরা আমলে নিয়েছি।এঘটনায় তাদের এজিএম মো: আকরাম হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।