1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নওগাঁয় সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর স্মরণসভা অনুষ্ঠিত

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ ০০ বার পড়া হয়েছে
মেহেদী হাসান অন্তর
চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তারিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুকে স্মরণে নওগাঁয় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর নওগাঁ শহরের মুক্তির মোড়ের পার্কভিউ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন চ্যানেল এস-এর সিনিয়র জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান অন্তর।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ হাসান তুহিন। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব রবিউল ইসলাম, জেলা টেলিভিশন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ফোরামের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিনিধি সাদেকুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি রিফাত হোসেন সবুজ, জেলা মোফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন এখন টিভির জেলা প্রতিনিধি আব্বাস আলি, এশিয়ান টিভির প্রতিনিধি রাশেদুল হক, এসএ টিভির প্রতিনিধি এম আর রাজ, দৈনিক সাত মাথা পত্রিকার প্রতিনিধি ইয়াসিন আলি, তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মান্নান হোসেন, সি এন বাংলা টিভির প্রতিনিধি সজিব হোসেন, বাংলাদেশ সমচার পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান নাদু, মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ)-এর সভাপতি উত্তম সরকার, রোভার স্কাউট নওগাঁ সদর উপজেলার টিম লিডার ফরিদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক শিবলীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মুফতি আলাউদ্দিন দোয়া পরিচালনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।