1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পীরগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ ০০ বার পড়া হয়েছে
মোঃ ফারজুল ইসলাম
রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ (২৯ সেপ্টেম্বর) স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ফুটবল, হ্যান্ডবল, দাবা, কাবাডি, ছাতা খেলা সহ নানা ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “খেলাধুলা দেহ-মন সুস্থ রাখে এবং চরিত্র গঠনে ভূমিকা রাখে।” বিশেষ অতিথি তানভীর আহমেদ বলেন, “খেলাধুলা নেতৃত্বগুণ,সহনশীলতা, সুস্থ দেহ ও স্বচ্ছ মানসিকতা তৈরি করে।” এসময় তিনি সকল ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার জন্য পরামর্শ প্রদান করেন।
অতিথিদের মধ্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মশিউর রহমান, জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা মাদকমুক্ত সুস্থ জীবন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।