1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কক্সবাজার চকরিয়া থানার বিশেষ অভিযান আন্ত: ডাকাতদলের ৫ সদস্য আটক

জামাল উদ্দীন ,কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৩ ০০ বার পড়া হয়েছে

 

 

জামাল উদ্দীন

 

 

কক্সবাজারের চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্তে রাস্তায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ৫ ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডসংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় সহ আশপাশ এলাকায় দুপুর ১২ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ ওমর ফারুক(২৮),পিতা- শহরমুল্লুক, মাতা- মুরশিদা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ জিসান(১৯), পিতা- মোঃ ফয়েজ, মাতা- আমেনা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ৩। জসিম উদ্দিন প্রঃ বার্মাইয়া জসিম (২৬), পিতা-জাকের আহমেদ, মাতা-আয়েশা বেগম, সাং-উচিতারবিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৪। মোঃ মোবারক (২৫), পিতা- নজরুল ইসলাম সাং- মুসলিম নগর ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া কক্সবাজার, ৫।মোঃ আবুল কালাম, পিতা- আবদুল মজিদ, সাং- স্থায়ী বিনামা,০৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।
এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি ১টি, দেশীয় তৈরী লোহার পাইপগান ১টি, সাদা রংয়ের তাজা কার্তুজ ১ টি, বিভিন্ন সাইজের দা ও রাম দা সহ উদ্ধার করা হয়।

তৌহিদুল আনোয়ার (ওসি)জানান, মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন এর সাবির্ক দিক নির্দেশনায়, ডাকাতি প্রস্তুতি মামলার সাথে সক্রিয়ভাবে জড়িত আসামী ও আন্তডাকাত দলের সক্রিয় সদস্যদের উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশেষ অভিযানে আসামীগণকে ধরতে সক্ষম হয় চকরিয়া থানা পুলিশ। তারা চকরিয়া থানায় সহ বিভিন্নয় এলাকায় ডাকাতি করে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।