1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মহিপুর বাজারে স্বর্নের দোকান চুরির ঘটনায় এক দিনের মধ্যেই পুলিশের হাতে চোর আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৯ ০০ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান রিপন, পটুয়াখালী

 

 

পটুয়াখালীর মহিপুর থানা শহরের সদর রোডের স্বর্নকার পট্টি মিঠুন গিনি হাউজের লিটন কর্মকার এর দোকান থেকে গত সোমবার দিবাগত গভীর রাতে চুরি যাওয়া মালামাল রুপা সহ চোর রেজাউল কে মহিপুর থানা পুলিশের একটি দল আটক করে।

মিঠুন গিনি হাউজের স্বত্বাধিকারী লিটন কর্মকারের অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৯ টা পর্যন্ত এ পুলিশি অভিযান পরিচালিত হয়। পটুয়াখালী জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও মহিপুর থানার অফিসার্স ইনচার্জ এর দিকনির্দেশনা অনুযায়ী মহিপুর থানার এসআই আবু হানিফ,

 

এসআই শামসুল ইসলাম ও সঙ্গীয় অফিসার্স ফোর্স সহ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চোর রেজাউল কে লতিফপুর গ্রাম থেকে গ্রেফতার করে। রেজাউলের পিতার নাম হানিফ হাওলাদার ও তার গ্রামের বাড়ি মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। তার নিকট থেকে প্রায় ৩৫ ভরি রৌপ্য অলংকার পুলিশ জব্দ করে। রেজাউলের তথ্য অনুযায়ী তাকে নিয়ে পুলিশ অন্য চোর ফয়সাল বাবু কে ধরার জন্য মোয়াজ্জেমপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

 

তবে ফয়সাল বাবু  পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়। চোর ফয়সাল বাবুর বাড়ি পটুয়াখালীর নন্দিপারা এলাকায় হলেও সে মোয়াজ্জেমপুর গ্রামে বিবাহ করে ঘরজামাই থেকে বসবাস করছে। ঘটনাস্থল মিঠুন গিনি হাউজ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি লোহার শাবল / হ্যান্ডেল এবং আশেপাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে। মহিপুর থানা পুলিশের এসআই আবু হানিফ জানান, আটককৃত রেজাউল কে মহিপুর থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।