1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে হোয়াইক্যং মো.আফসার উদ্দিন অস্ত্রসহ আটক

জামাল উদ্দীন ,কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ ০০ বার পড়া হয়েছে

 

 

জামাল উদ্দীন

 

কক্সবাজার উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে
টেকনাফ সীমান্ত উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মো. আফসার উদ্দিন (৩০)।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় ফাইভ স্টার পিস্তল (ম্যাগাজিনসহ), একটি রাউন্ড গুলি, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার উদ্দিন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। আটককৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রীসহ তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।