1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় আগুনে পুড়লো ৩ দোকান ও স্কুলের শ্রেণিকক্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮১ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকানসহ গ্রিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের দু’টি কক্ষ। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেংগুরি পুকুরপাড় এলাকায় হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে মার্কেটের দোকান গুলোতে আগুন দেখতে পান। পরে এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে আশরাফুল ইসলামের ফার্মেসি, আসুদেবের খাবার হোটেল ও আল আমিনের মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া পাশের গ্রিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের দুইটি শ্রেণিকক্ষ ও কক্ষের ভেতরে থাকা বেঞ্চ-টেবিল আগুনে পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, আগুনে তিনটি দোকান ও স্কুলের দুটি কক্ষ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।