1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাউনিয়ায় এক কোটি টাকার রাস্তা হাতেই উঠছে কার্পেটিং, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ আমিনুল ইসলাম

 

 

রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে অন্দানগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যয় হয়েছে এক কোটি ১৭ লাখ টাকা। তবে উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে ওই রাস্তার কার্পেটিং।সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি হাত দিয়ে সহজেই রাস্তার কার্পেটিং অংশ উঠিয়ে ফেলছেন।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও ক্ষোভমিশ্রিত প্রতিক্রিয়া।

অনেকেই প্রশ্ন তুলছেন, কোটি টাকার এই প্রকল্পে কীভাবে এমন নিম্নমানের কাজ হতে পারে।সংস্কার কাজের তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী এস.ও. মোস্তাফিজ বলেন, কাজ শেষ হওয়ার সাত দিন হয়েছে মাত্র, এখনো রাস্তা গরম রয়েছে। তাই কিছু অংশ হাত দিয়ে উঠছিল।তবে স্থানীয়দের দাবি, প্রকল্পের টাকায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়েই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।