1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসের  দঁড়িমাছিমপুরে রাতের আঁধারে ড্রেজারের পাইপে আগুন,৫লক্ষ টাকার ক্ষতির দাবি

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১২ ০০ বার পড়া হয়েছে
মোঃ হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুরে রাতের আঁধারে ড্রেজারের পাইপে আগুন দিয়েছে একদল দূর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামের আবদুল মিয়ার চকের বাড়িতে গতকাল ১৪ অক্টোবর দিবাগত রাতে ১৫ অক্টোবরের কোন এক সময়ে।পাইপের মালিক কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আলমগীর হোসাইন ভান্ডারী জানান, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আমি পাইপের কাছে ছিলাম এবং পাইপগুলো অক্ষত ছিলো।
ভোর সকালে বিএনপি নেতা উজ্জ্বল হোসেন আমাকে জানায় কে বা কারা পাইপে আগুন দিয়েছে।১০০টি পাইপ ছিলো,যার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।আমি মনে করি পূর্ব শত্রুতার জের ধরে আমার এই ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা। এই বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিবো।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসাইফুল্লাহ খালেদ বলেন, বিষয়টি আমাকে জানিয়েছেন।  অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।