1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’ এর সচেতনতামূলক ক্যাম্পেইন ও রাস্তা সংস্কার কার্যক্রম অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ ০০ বার পড়া হয়েছে

 

শাহাদাৎ হোসেন সরকার আশুলিয়া

 

 

“সকল যাত্রা হোক নিরাপদ” এই স্লোগানকে সামনে রেখে আজ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড এলাকায় একটি গণসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)। MC DELS Bouq-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সড়কের সংস্কার কাজও হাতে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য জিএম মিন্টু, আশুলিয়া থানা শাখা কমিটির সভাপতি শাকিল আহম্মেদ, ধামরাই থানা শাখার সভাপতি মোঃ নাহিদ ইসলাম এবং আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সরকার। এ ছাড়া,আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সদস্য হৃদয় আহমেদ সহ আশুলিয়া থানা শাখার অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে বক্তারা সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সচেতনতা ও সহযোগিতাই পারে নিরাপদ সড়কের পরিবেশ নিশ্চিত করতে।

এ সময় আশেপাশের এলাকাবাসীদের সুবিধার্থে ও চলাচল উপযোগী করতে গুরুত্বপূর্ণ একটি সড়কে সংস্কার কাজ চালানো হয়। অংশগ্রহণকারীরা নিজ হাতে রাস্তার গর্ত ভরাটসহ কিছু সংস্কারমূলক কাজ করেন, যা উপস্থিত মানুষের মধ্যে প্রশংসিত হয়।

‘নিরাপদ সড়ক চাই’ এর পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ক্যাম্পেইন ও সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।