1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দাউদকান্দি সেনাবাহিনীর অভিযানে অ’স্ত্র,ইয়াবা ও গাঁজা উদ্ধার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ ০০ বার পড়া হয়েছে
মোঃ হানিফ মিয়া
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গোমতী ও মেঘনা সেতুর নিচে অবস্থিত সুরঙ্গ থেকে ডাকাত চক্রের লুকিয়ে রাখা অস্ত্র,গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর বুধবার রাত দশটায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভি’শনের দাউদকান্দি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। একপর্যায়ে তল্লাশির মাধ্যমে সুরঙ্গ থেকে একটি অস্ত্র, দুটি গুলি,বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর আনুমানিক ধারনা,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ব্রীজে যানজটের সময়এই অস্ত্র ব্যবহার করে সংঘবদ্ধ ছিনতাই বা ডাকাতি সংগঠিত করার পরিকল্পনা ছিল।
পাশাপাশি গোমতী ও মেঘনা নদীতে ডাকাতির ক্ষেত্রেও এই অস্ত্র ব্যবহার হতে পারে বলে ধারণা করছে তারা।অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে আটক করা যায়নি তবে জড়িতদের  শনাক্তে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।