1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নওগাঁ জেলায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১০ ০০ বার পড়া হয়েছে
মেহেদী হাসান অন্তর, নওগাঁ
৮৬টি কলেজের ১৪,৫৭৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪৩৯, পাঁচটি প্রতিষ্ঠানে শূন্য উত্তীর্ণ  এবছর নওগাঁ জেলার ৮৬টি কলেজ থেকে মোট ১৪,৫৭৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে ৪৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হননি। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও উত্তীর্ণ হতে পারেনি। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে: বদলগাছী উপজেলা, বালুভরা আর.বি. হাই স্কুল অ্যান্ড কলেজ: ৪ জন পরীক্ষার্থী সবারই ফেল।
মান্দা উপজেলা, মান্দা এস.সি. পাইলট স্কুল অ্যান্ড কলেজ: ৯ জন পরীক্ষার্থী সবারই ফেল।মান্দা উপজেলা, ভারশো হাই স্কুল অ্যান্ড কলেজ: ১ জন পরীক্ষার্থী ফেল। আত্রাই উপজেলা, সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ: ৪ জন পরীক্ষার্থী, ২ জন অনুপস্থিত; উপস্থিত ২ জনই ফেল।নিয়ামতপুর উপজেলা, শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ: ২৩ জন পরীক্ষার্থী, ৩ জন অনুপস্থিত; বাকিরা সবাই ফেল।
জেলার শিক্ষা কর্মকর্তারা জানান, এই ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করা হবে এবং শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তারা আরও বলেন, “যেসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে খারাপ ফলাফল হচ্ছে, সেখানে শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে।”
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।