
শাহাদাৎ হোসেন সরকার
নলচিরা রেঞ্জের আওতাধীন ঢালচর বিটে দায়িত্ব গ্রহণ করেছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান রুহুল আমিন। সোমবার (১৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে, ঢালচর বিট ও নলচিরা রেঞ্জের সিনিয়র-জুনিয়র সকল সহকর্মীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি।
নবনিযুক্ত রুহুল আমিন বলেন, “প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালনে আমি বদ্ধপরিকর। রেঞ্জ ও বিট পর্যায়ে সকল সহকর্মীর সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আমি চাই সবাই মিলে একটি সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করতে পারি।”
উল্লেখ্য, তিনি এর আগেও বিভিন্ন এলাকায় দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
দায়িত্বগ্রহণ উপলক্ষে সহকর্মী ও স্থানীয়দের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ঢালচর এলাকায় তাঁর আগমনকে ঘিরে আনন্দ ও আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে।