1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভা আয়োজিত

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৫ ০০ বার পড়া হয়েছে

 

রাজশাহী বিভাগীয় প্রধান

 

 

সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  ( ১৮ অক্টোবর ২০২৫) বিকেলে এস এস রোডস্থ ডাব্লিউ এফ চাইনিজ রেস্টুরেন্টে সুজন সুশাসনের জন্য নাগরিক সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।  সভায সভাপতিত্ব করেন  সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর নবগঠিত কমিটির  সাধারণ সম্পাদক  হেলাল আহমেদ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর সদস্য মোঃ হোসেন আলী (ছোট্ট), অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর নবগঠিত কমিটির  সভাপতি মোঃ শওকত আলী।

 

প্রধান অতিথি নবগঠিত কমিটির  সভাপতি মোঃ শওকত আলী  তার বক্তব্যে বলেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন হচ্ছে সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে উঠা একটি নাগরিক সংগঠন। ২০০২ সালে ১২ নভেম্বর এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই নাগরিকদের অধিকার নিয়ে কাজ করে আসছে। শুরুতে এই সংগঠন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক কাজ করলেও এখন দেশে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা এবং লক্ষ্য অর্জনে আন্দোলন পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, রাজনীতিবিদদের মাধ্যমেই দেশ পরিচালিত হওয়া প্রয়োজন।

সৎ, যোগ্য, দেশপ্রেমিক রাজনীতিবিদদের নেতৃত্বেই কেবল দেশ এগিয়ে যেতে পারবে। তিনি আরো  বলেন, একজন নাগরিক এর দায়িত্ব কি, তার অধিকার, দায়িত্ববোধ বিষয়ে সচেতন হওয়া এবং যারা নাগরিককে সেবা দিচ্ছেন সেই কাজটি সঠিকভাবে করছেন কিনা,

 

কোন রকম অনিয়ম এবং দুর্নীতি  হচ্ছে কিনা এসব বিষয়গুলো নাগরিকদের মধ্যে জাগিয়ে তোলার জন্য কাজ করছে সুজন। এখনো যারা সরকারিভাবে সেবা দেন অনেকেই নিজেদেরকে প্রভু মনে করেন। কর্তাভাব যায়নি তাদের। আবার একজন নাগরিক তার অধিকার বিষয়ে স্পষ্ট জানেন না এবং সেবা নিতে গিয়ে নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারেন না।

মুখ্য আলোচক হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সুজন সুশাসন রাজশাহী বিভাগীয় সম্মন্বয়কারী মোঃ মিজানুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ এনজিও ফেডারেশনের সভাপতি ও সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন,  সোস্যাল ডেভেলপমেন্ট রিসার্স সিরাজগঞ্জের চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম আহমেদ শরীফ,

প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট ( পি ডাব্লিউ) সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ,  বেসরকারি মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম,  তরুণ সম্প্রদায় সিরাজগঞ্জের পরিচালক  সংগঠন মোঃ ফরিদুল ইসলাম সোহাগ,  অংকুর দুস্থ নারী উনৃনয়ন সংস্থা সিরাজগঞ্জের পরিচালক নিয়াজী সুলতানা, শার্প পরিচালক সাফিয়া সুলতানা সহ আরো অনেকে ।

সিরাজগঞ্জে সুজন সুশাসনের জন্য নাগরিক এঁর কমিটি পুনগর্ঠন ও পরিকল্পনা সভায় ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।