1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মিরপুরে ইউএনও ও বিজিবি’র যৌথ অভিযানে ১কোটি ২১ লক্ষ টাকার অবৈধ পলিথিন ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২২ ০০ বার পড়া হয়েছে

 

ভেড়ামারা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও বিজিবি’র নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ নিষিদ্ধ পলিথিন ২১ হাজার ৬৫ কেজি এবং যৌন উত্তেজক সিরাপ ৩,৯০৮ বোতল যার বাজার মূল্য ১,২০,৯৫,৭০০ টাকার অবৈধ মালামাল আটক করেছে।

জানা গেছে শনিবার গভীর রাতে উপজেলা প্রশাসন (ইউএনও) কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়ার মিরপুর বিজিবি”র ৪৭ ব্যাটালিয়নের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে মিরপুর উপজেলার সুরসুরি বাজারের পাশে শামীম হোসেনের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে এবং গোডাউন এর মধ্যে থেকে ২১,০৬৫ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন আটক করা হয়েছে যার আনুমানিক সিজার মূল্য= ১,০৫,৩২৫০০ টাকা এবং যৌন উত্তেজক সিরাপ =৩,৯০৮ বোতল আটক করা হয়েছে যাহার সিজার মূল্য =১৫,৬৩,২০০ টাকা।

 

সর্বমোট সিজার মূল্য=১,২০,৯৫,৭০০ টাকা। বিভিন্ন সূত্রে জানা গেছে শামীম হোসেন দীর্ঘদিন প্রশাসনের লোক চক্ষু আড়াল করে অবৈধ নিষিদ্ধ পলিথিন,যৌন উত্তেজক সিরাপ বিক্রয় করে আসছে । অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম,

 

কুষ্টিয়া জেলার পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক হাবিবুল বাশার, কুষ্টিয়া মিরপুর বিজিবি’র ৪৭ ব্যাটেলিয়ানের সরকারি পরিচালক জাকিরুল ইসলাম সহ বিজিবি ও পুলিশ সদস্যরা এই অভিযানে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম জানান,তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ নিষিদ্ধ পলিথিন ও যৌন উত্তেজক সিরাপের ব্যবসা করে আসছে। আজকে যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের পলিথিন ও যৌন উত্তেজনা সিরাপ জব্দ করেছি এই অভিযান চলমান থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।