1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান  সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত রিফাত ও বাবু হত্যা মামলায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.)মো:আলী সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক আদালত। গুরুত্বপূর্ণ তথ্য উদ্‌ঘাটন ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান,দুটি হত্যা মামলার তদন্তের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা অপরিহার্য ছিল।সেই প্রেক্ষাপটে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আবেদনটি আমলে নিয়ে পৃথক দুটি মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রিফাত ও বাবু হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মেজর (অব.) মো:আলী সুমনের রিমান্ড আবেদন আদালত অনুমোদন করেছেন। রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার অগ্রগতি সাধন এবং তদন্তে নতুন গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য,এই মামলার প্রধান আসামি মেজর (অব.) মো: আলী সুমনকে চলতি মাসের ৬ অক্টোবর দিবাগত রাতে ঢাকার গুলশান এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।