1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দাউদকান্দিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠিত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লায় জেলা প্রতিনিধি
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহক ও এসিআই কোম্পানির মার্কেটিং অফিসার মরহুম ফিরোজ হোসেনের মৃত্যুতে তাঁর নমিনীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সোনালী ব্যাংক ব্রাঞ্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম ফিরোজ হোসেনের স্ত্রী রোজিনা আক্তারের হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। এই বৃত্তির আওতায় তিনি প্রতি মাসে ১,০০০ টাকা করে আগামী ১০ বছর পর্যন্ত পাবেন। জানা যায়, এসিআই কোম্পানির মার্কেটিং অফিসার ফিরোজ হোসেন এলিয়েটগঞ্জে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সোনালী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো.আবুল খায়ের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,মো.ওবায়দুর রহমান মণ্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফজলুল হক, সাবেক ম্যানেজার, প্রাইম ব্যাংক পিএলসি একলাছুর রহমান মুন্সী, বিশিষ্ট সমাজকর্মী ও দলিল লেখক। উপস্থাপনায় ছিলেন
মো.আবুল খায়ের,ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো.আক্তার হোসেন,ইউনিট ম্যানেজার
মো.মাইনুল হাসান,মো.জসিম,মো.আশরাফ হোসেন ভূঁইয়া প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো.ওবায়দুর রহমান মণ্ডল বলেন,সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শতভাগ ডিজিটাল ও কথা ও কাজে বিশ্বাসী একটি প্রতিষ্ঠান। আমাদের এখানে কোনো কাজ আটকে থাকে না। অন্যান্য কোম্পানির তুলনায় আমরা সময়মতো গ্রাহকদের দাবি পূরণ করে থাকি।তিনি আরও বলেন,
মৃত্যু দাবির চেক কাগজপত্র জমাদানের সর্বোচ্চ ৫ দিনের মধ্যেই গ্রাহকের নমিনীর একাউন্টে টাকা পৌঁছে যায়।এটি আমাদের ব্রাঞ্চের দ্বিতীয় মৃত্যু দাবি নিষ্পত্তি।
কাগজপত্র জমাদানের সাত দিনের মধ্যে মৃত্যু দাবি পরিশোধ করা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অন্যতম অঙ্গীকার। তবে এবার মাত্র ৪ দিনেই মৃত্যু দাবি পরিশোধ করে সেই অঙ্গীকারের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিট ম্যানেজারবৃন্দসহ শতাধিক গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।