1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

‘ভাঙন ঠেকাও, ঘর-বাড়ি বাঁচাও’— ভেড়ামারায় পদ্মা পাড়ে মানববন্ধন

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ ০০ বার পড়া হয়েছে

 

 

ভেড়ামারা প্রতিনিধি কুষ্টিয়া

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে পানি কমার সঙ্গে আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। এতে নদী তীরবর্তী চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮/১০ দিন ধরে বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, ১২ মাইল, টিকটিকিপাড়া ও মসলেমপুর এলাকায় পদ্মার ভয়াবহ ভাঙনে ফসলি জমি, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও নদী প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।

 

নদীতে পানি কমার পাশাপাশি স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে একরের পর একর কৃষিজমি। পদ্মার ভাঙ্গন রোধ ও স্থায়ী বাধে দাবিতে শত শত মানুষ মঙ্গলবার সকাল দশটার সময় মসলেমপুর পদ্মার পাড়ে মানববন্ধন করেছেন। মানববন্ধনে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সবেক চেয়ারম্যান এ্যাড: তৌহিদুল ইসলাম আলম, এসময় তিনি বলেন, পদ্মার পানি কমার কারনে আজ কয়েক দিন হলো ব্যপকহারে পদ্মার পাড় ভাঙ্গন শুরু হয়েছে এতে করে ১২ মাইল মসলেমপুর, মুন্সিপাড়া, টিকটিকিপাড়ার কয়েক শত বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে।

 

প্রতিদিন আতঙ্কে রাত কাটাচ্ছেন পদ্মার পাড়ের বসবাসকরা মানুষ গুলো,আমরা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কাছে আবেদন যে দ্রুততম মধ্যে পদ্মার ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করা।
মসলেমপুর এলাকার বাসিন্দা মাসুদ রানা জানান, সবচেয়ে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়েছে। ভাঙন থেকে পদ্মার প্রতিরক্ষা বেড়িবাঁধের দূরত্ব মাত্র ৪০ মিটার। ইতোমধ্যে নদীর পাড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী দ্রুত ভাঙনরোধে স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন।

বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বাসিন্দা জানান, পদ্মার পানি কমার কারনে আজ কয়েক দিন হলো ব্যবহারে পদ্মার পাড় ভাঙ্গন শুরু করেছে এতে করে ১২ মাইল মসলেমপুর, মুন্সিপাড়া, টিকটিকিপাড়া, কয়েক শত বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। প্রতিদিন আতঙ্কে রাত কাটাচ্ছেন পদ্মার পাড়ের বসবাসকরা মানুষ গুলো,ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম মুঠো ফোনে সাংবাদিক কে বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে তাদের সঙ্গে করে ভাঙ্গন এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলামিন বলেন, আমি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে ভাঙ্গনের বিষয়টা জানিয়েছি ভাঙন রোধ করার জন্য দুই একদিনের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।