1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মুগদা থানার নতুন ওসিকে বাংলাদেশ প্রেসক্লাবের ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, প্রিয়া চৌধুরী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬৫ ০০ বার পড়া হয়েছে

 

প্রিয়া চৌধুরী

 

 

বাংলাদেশ প্রেসক্লাবের মুগদা থানা শাখার পক্ষ থেকে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার মুগদা থানায় এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ওসি মোঃ শরিফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় স্থানীয় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে মুগদা থানাকে একটি রোল মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের সেবায় আমরা সর্বদা প্রস্তুত।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের মুগদা থানা শাখার সভাপতি আব্দুর সবুর রবিন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোঃ এম ওয়াই শাহিন , সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সাগর, , প্রচার সম্পাদক, প্রিয়া চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সদস্য কামরুল ইসলাম ছিলেন সদস্য সিমন ,এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসির দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন এবং স্থানীয় উন্নয়ন ও জননিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।