কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাবেক মন্ত্রীপরিষদ সচিব,বিএনপি স্থায়ী কমিটির সদস্য পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর)সকাল ১০টায় কুমিল্লা হোমনা উপজেলার সদরে তার নিজ বাসভবনে বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম,দোয়া মাহফিল,আলোচনা সভা ও ৬০টি মাদ্রাসায় পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এর আগে পরিবার,কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতা মরহুম এমকে আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।