1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় নিখোঁজ গোলাম নবী—দুই মাসেও উদঘাটন হয়নি অপহরণের রহস্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৩ ০০ বার পড়া হয়েছে

 

শাহাদাৎ হোসেন সরকার আশুলিয়া

 

 

ঢাকার আশুলিয়ার সদরপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু গোলাম নবী দুই মাস ৭ দিন নিখোঁজ এখনো উদ্ধার হয়নি।

এ ঘটনায় শিশুটির মা নূপুর আক্তার আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তবে মামলার মূল আসামিরা এখনো পলাতক থাকায় পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে।

নিখোঁজ গোলাম নবীর মা মোছাঃ নূপুর আক্তার জানান, তার স্বামী সৌদি আরবে প্রবাসে থাকেন। তিনি ছেলে গোলাম নবীকে নিয়ে আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার জালাল উদ্দিনের বাড়িতে ভাড়ায় থাকতেন।

পাশের বাসার ভাড়াটিয়া মোঃ সাকিব (২৩), মোঃ সফিক (২২), মোঃ সিফাত (২০) ও মোছাঃ ফরিদা (২১) প্রায়ই তাদের সঙ্গে ঝামেলা করতো।

গত ২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯টার দিকে আসামিদের পিতা জালাল উদ্দিন বাদিনী নূপুর আক্তারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

এরপর ১ ও ২ নং আসামি বাসায় এসে তাহার অজান্তে বিভিন্ন অজুহাতে তার ছেলে গোলাম নবীকে বাইরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানায়, আসামিরা গোলাম নবীকে কৌশলে চারাবাগ গ্যাস ফ্যাক্টরির কাছে নিয়ে গেছে। তারপর থেকে শিশুটি আর বাড়ি ফিরে আসেনি।

নূপুর আক্তার বলেন, “আমরা আশপাশে ও আত্মীয়দের বাড়িতে অনেক খোঁজ করেছি, কিন্তু ছেলেকে আর পাইনি। দুই মাস পার হয়ে গেলেও কোনো খবর নেই।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে আসামিদের দুইজন অভিভাবককে গ্রেফতার করে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। তবে মূল আসামিরা এখনও পলাতক।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, “শিশু গোলাম নবীকে উদ্ধারের জন্য আমাদের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে ।
পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এলাকাবাসী বলছেন ছেলেটির মা নুপুর আক্তার রয়েছে আতংকে, ইতিমধ্যে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এলাকার প্রভাবশালি মহল। আমরা চাচ্ছি ছেলেটিকে উদ্ধারের পাশাপাশি মুল আসামিদের ধরে উপযুক্ত শাস্তি প্রধান করা হোক।

এদিকে, শিশুটির পরিবার বলছে, ঘটনার পর থেকে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের কাছে সন্তানের দ্রুত উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।