1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরের বটির আঘাতে পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৪ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠেছিলেন গৃহবধূ লিমা খাতুন (২৭)। দরজার কপাট খুলতেই ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা—এক নিমিষে আপন শ্বশুরের হাতে নিভে যায় তার জীবন প্রদীপ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, লিমা খাতুনের শ্বশুর মুকুল মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শীতের মৌসুম এলেই বেড়ে যেত তার উন্মাদ প্রবণতা। সেই কুয়াশাচ্ছন্ন ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নিতে ঘর থেকে বের হওয়া পুত্রবধূর ওপর আচমকা ঝাঁপিয়ে পড়েন তিনি। হাতে থাকা ধারালো বটি দিয়ে বুকে আঘাত করেন লিমাকে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন অসহায় গৃহবধূ।
তার আতঙ্কিত চিৎকারে ঘুম ভাঙে আশপাশের মানুষের। কেউ দৌড়ে এসে মাথায় পানি ঢালতে থাকেন, কেউবা দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই নিভে যায় লিমার প্রাণ। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গৃহবধূ লিমা খাতুনকে হত্যার অভিযোগে অভিযুক্ত শ্বশুর মুকুল মণ্ডলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।