1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারের ‘ফিট ভাইব জিমনেসিয়ামের উদ্বোধন অনুষ্ঠান

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩৭৮ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার সাভারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘ফিট ভাইব জিম’ নামে একটি নতুন জিমনেসিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।

 

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌর ৩ নং ওয়ার্ড ছায়াবিথি এলাকায় শহীদ মজনু একাডেমি স্কুলের বিপরীত পাশে জমকালো আয়োজনে মধ্যে দিয়ে জিমটির উদ্বোধন কার্যক্রম করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বডি বিল্ডার তামীর আনোয়ার। পরে কেক ও ফিতা কেটে জিমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিদের হাতে লাইফ টাইম মেম্বারশিপ কার্ড প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন“বর্তমানে আমাদের খাদ্যাভ্যাসে ভেজালের পরিমাণ বেড়ে গেছে। বাইরের দিক থেকে শরীর ফিট দেখালেও ভেতরে অনেক সমস্যা তৈরি হচ্ছে। তাই সুস্থ থাকতে হলে নিয়মিত ব্যায়াম ও জিমে যাওয়ার কোনো বিকল্প নেই জিম সবার জন্য—বয়স বা অবস্থার কোনো ভেদাভেদ নেই। দরিদ্র ব্যক্তিদের জিমের খরচ প্রয়োজনে আমি নিজে বহন করবো। পরে তিনি জিমের বিভিন্ন বিভাগ ও ব্যায়ামের সরঞ্জাম ঘুরে দেখেন।

বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশের বডি বিল্ডার তামীর আনোয়ার বলেন,“২০০৬ সালে সাভার থেকেই আমার বডি বিল্ডিং যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং দেশের জন্য ‘আইএফবিবি প্রো’ অর্জন করি।

তিনি আরও বলেন,“ডাক্তারের পরামর্শে নয়, বরং নিজেকে ফিট রাখতে নিজেদের সচেতন হতে হবে। নিয়মিত জিমে এসে ওয়ার্কআউট করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে।

আরও উপস্থিত ছিলেন—ফিট ভাইব জিমের মালিক হুমায়ুন কবির পাথালিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি হযরত আলী, বিশিষ্ট ক্রীড়াবিদ মনিবুর রহমান চম্পক, নাহার জেনারেল হাসপাতালের ডিরেক্টর (অপারেশন) শানেওয়াজ হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।