1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭০ ০০ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘এসো করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন গোমস্তাপুর শাখার উদ্যোগে মর্ডাণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রহনপুরের সহযোগিতায় ৫৭তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সারা দিনব্যাপী বংপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই মহান উদ্যোগে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি আখতারুজ্জামান শিহাব, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সোহেল রানা, শহিদুল ইসলাম (সভাপতি নাচোল উপজেলা শাখা), মিঠুন কুমার (সাধারণ সম্পাদক নাচোল উপজেলা শাখা), রাসেল আহমেদ (সভাপতি ভোলাহাট উপজেলা শাখা), আসাদুজ্জামান আসাদ (সভাপতি গোমস্তাপুর উপজেলা শাখা), আসাদুজ্জামান প্রাণ (সাধারণ সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা), আব্দুল মালেক (সাংগঠনিক সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা), মোহাম্মদ জাকারিয়া (বংপুর মানব সেবা ফান্ড) এবং মোহাম্মদ ওবায়দুর (বংপুর মানবসেবা ফান্ড)।

এ এই মহৎ কর্মপরিকল্পনায় ছাত্রসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। স্থানীয়দের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বাস্তবায়িত এই ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া পায়।
এ সময় চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, “আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতেও মানুষের জন্য সেবা করে যেতে চাই।” অংশগ্রহণকারীরা মনে করেন যে এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে উৎসাহ প্রদান করছে।

এ পর্যন্ত চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ৫,৩০০ ব্যাগ রক্ত সরবরাহ করেছে, ২৯টি অসহায় রোগীদের রক্তের ব্যাগ দিয়েছে, ৫৭টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এবং ৫টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে, ২,০০০টি বৃক্ষরোপণ করেছে, ১,০০০ শীতবস্ত্র বিতরণ করেছে, ৭টি বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন করেছে, ২,০০০ প্লাস ইফতার প্যাকেট ১১টি স্থানে বিতরণ করেছে, ৫টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে, ৫টি পরিচ্ছন্ন ইভেন্ট পরিচালনা করেছে এবং ৩০ জন ডোনারের যাতায়াত খরচ বহন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।