1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮৪ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। জেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলা শহরের ফ্যামিলি জোন মিলনায়তন থেকে র‌্যালি বের হয়।র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় মানববন্ধনে অংশ নেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। সংগঠনটির জেলা আহ্বায়ক সাইদুর রহমান বাদশার সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বাবুল আক্তার, রওশন মোল্লা প্রমুখ।এসময় সংগঠনটির জেলা ও উপজেলার কমিটির সদস্য ও নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছে খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা।
কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে। সরকারের এই উদ্যোগ কার্যকর হলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। নির্দ্রিষ্ট ডিলারদের কাছে কৃষকরা জিম্মি হয়ে পড়বে। এসময় বক্তারা দ্রুত খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স ফিরিয়ে দেয়ার দাবি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।