1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মুগদা থেকে মান্ডা পর্যন্ত মাদকের স্বর্গরাজ্য — প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া ব্যবসা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১১ ০০ বার পড়া হয়েছে

 

প্রিয়া চৌধুরী

 

 

রাজধানীর মুগদা এলাকা যেন
মাদকের স্বর্গরাজ্য তে পরিণত, এলাকার প্রত্যেকটি অলিগলিতে প্রশাসনের নাকের ডগায় আবাদে চলছে মরন নেশা মাদক বিশেষ করে মুগদা স্টেডিয়ামের পিছনে ও সামনের গেইটে প্রতিনিয়ত মাদক বেচাকেনার জমজমাট বাণিজ্য এছাড়াও মানিকনগর বালুর মাঠ, মানিকনগর বসুন্ধরায় মান্ডা, প্রথম গুলি মোশারফ মিয়ার বাড়ির নিচে মানটা মুড়িয়ালি গলি মদিনাবাগ এসব এলাকার অলিতে গলিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবৈধ মরন নেশা মাদক ব্যবসার মহোৎসব বসে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায় মুগদা স্টেডিয়ামের পিছনের ও সামনের অংশে জনসম্মুখে প্রতিনিয়ত যেন মরণ নেশা ইয়াবা,গাজা,ও হিরোইনের হাট বসে, এসব মাদক ব্যবসায়ীদের আতঙ্কে কেহ দেখেও যেন কিছু বলছে না। মদিনাবাগের ময়লারডিপু এলাকাতে ও পরিচিত মাদকের আখড়া হিসেবে এখানেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘদিন যাবত সকল রকমের মাদক বিক্রি করছে আসছে। কুমিল্লা পট্টির মাথায় গ্যরেজে, মানিক নগর বালুর মাঠে, মান্ডা প্রথম গলি, মুড়িয়ালীর গলি,মান্ডা খালপাড়, মুগদা বড় বাজারের আশপাশে, গার্মেন্টস গলি,

 

দক্ষিণ মুগদা মসজিদ গলি প্রত্যেকটি গলি জুড়েই চলছে মাদকের হাট বাজার। এলাকাবাসীর অভিযোগ- প্রশাসন সব জেনেও রহস্যজনক নীরবতায় আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এ চক্রকে। এলাকার অনেকের অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এ অবৈধ সিন্ডিকেট পরিচালনা করছে অভিযোগ এলাকাবাসীর।

আরো অভিযোগ রয়েছে মাদকের পাশাপাশি এলাকায় জুয়ার ব্যবসা ও জমজমাট হয়ে উঠেছে, মুগদা মান্ডা মানিকনগরে প্রায় দু ডজন জুয়ার স্পট রয়েছে। প্রতিদিনই এখানে লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বসে, দিন-দুপুরে দূর-দূরান্ত থেকে জুয়াড়িরা ভিড় জমায়। জুয়া ও মাদক আসরের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে, অনেক উঠতি যুবক ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। প্রায় প্রতিরাতেই এসব আসরকে কেন্দ্র করে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, মাদক ও জুয়া চক্র প্রশাসনও প্রভাবশালী নেতাকে মোটা অংকের টাকা দিয়ে থাকে। সিন্ডিকেট সদস্য সরাসরি স্বীকার করেছে, আমরা থানাকে টাকা দেই, দলের প্রোগ্রামে কিশোর গ্যাং সরবরাহ করি, তাই আমাদের ব্যবসা কেউ বন্ধ করতে পারবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।