1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিতাসে ড.এনায়েত উল্লাহ আব্বাসীর আগমনকে ঘিরে প্রস্তুতি মিটিং 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২১৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
তিতাস উপজেলার মাছিমপুর নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে আগামী ১১ই নভেম্বর মাছিমপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য বিশাল দ্বীনি মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৯ অক্টোবর সন্ধ্যার পর এক প্রস্তুতি ও নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম আলী আশরাফ হুজুর।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মোহন সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রচার সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া (আবুল হাসান) ও সহ-প্রচার সম্পাদক এইচ. এম. আল আমিন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন তাহরীকে খাতমে নুবুওয়্যাত তিতাস উপজেলা শাখার কর্মী জাকির সরকার, ইমরান সরকার, আতিকুর রহমান বাচ্চু, মাহফিল আপ্যায়ন কমিটির সদস্য মাইনুদ্দিন, সাংবাদিক হালিম সৈকত, এবং মাহফিল পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।সভায় বক্তারা মাহফিলকে সফল করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণের আহ্বান জানান।
তাঁরা বলেন, এই মাহফিল হবে তিতাস অঞ্চলের একটি ঐতিহাসিক আয়োজন, যেখানে ধর্মপ্রাণ মানুষদের মিলনমেলা ঘটবে আল্লাহ ও রাসূলের ভালোবাসার আহ্বানে।সভা শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।