1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে নকল মশার কয়েল কারখানায় র‍্যাবের অভিযান

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

সাভারে একাধিক বিষাক্ত নকল মশার কয়েল কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৪ এর একটি দল। এ সময় ওই কারখানা গুলোতে বিভিন্ন ব্র্যান্ডের নকল কয়েল উদ্ধার করা হয় এবং  তৈরী নকল মশার কয়েল গুলো ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সাভারের কোন্ডা দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নামহীন একটি কয়েল কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের কোন্ডা দাসপাড়া এলাকায় বিভিন্ন কারখানায় বাজারের জনপ্রিয় বাওনা, ড্রাগন সহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরী করা হচ্ছে। যাতে মাত্রাতিরিক্ত বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করা হয়। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং বিষাক্ত নকল মশার কয়েল জব্দ করে তা জালিয়ে ধ্বংস করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সাভার উপজেলাধীন কোন্ডা দাসপাড়া এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বিএসটিআই এর অনুমোদন বিহীন অবৈধ মশার কয়েল কারখানা। যে গুলোতে বাজারের জনপ্রিয় বাওনা, ড্রাগন সহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরী করা হচ্ছে। এর পিছনে রয়েছে নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি। যিনি নিজের কারখানায় তৈরী নকল মশার কয়েল সহ বিভিন্ন কারখানায় তৈরী নকল মশার কয়েল বিভিন্ন স্থানে প্রতিনিধি নিয়োগ করে বাজারজাত করে আসছেন।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, অবৈধ নকল মশার কয়েল কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন নকল ও নিম্নমানের কয়েল উৎপাদন, মজুদ এবং বিপণনকারী নাম বিহীন প্রতিষ্টানকে ১ লক্ষ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের কয়েল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।