1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভেড়ামারায় উডমাট ইন্ডাস্ট্রিজে বেতন বঞ্চিত শ্রমিকদের মহাসড়ক অবরোধ

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ ০০ বার পড়া হয়েছে

 

ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ মাইলে অবস্থিত উডমাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পারটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠান) পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে তাদের কার্যক্রম বন্ধ করে দেন। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা
গতকাল রবিবার সকালে ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় শ্রমিকরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। হঠাৎ করে কর্তৃপক্ষ আগাম কোনো নোটিশ প্রদান না করেই কারখানার কার্যক্রম বন্ধ করে দিলে তারা হতবাক হয়ে পড়েন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, “আমাদের কয়েক মাসের বেতন বাকি রয়েছে। অথচ আমাদের সঙ্গে কোন কথা না বলে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পরিবার-পরিজন নিয়ে আমরা অনিশ্চয়তার
মধ্যে পড়েছি।”

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ শ্রমিকদের আশ্বস্ত করেছেন, তাদের দাবি গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধ এবং হঠাৎ কোম্পানি বন্ধ করে দেওয়ার কারণ ও ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আজাদ মাস্টার ফ্যাক্টরির সার্বিক দায়িত্বে
থাকা ব্যক্তিকে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা
হলেও মোবাইল ফোনে বারবার রিং বাজলেও তিনি রিসিভ করেন নাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।